বাংলাদেশ, বুধবার, ২০ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লেবাননে নিহত নাহিদের বাড়ি গেলেন এমপি রবিউল বাশার ‎

oplus_0

আশাশুনি প্রতিনিধি: লেবাননে ইসরায়েলের হামলায় নিহত সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার (১৯ মে) তার বাড়িতে যান সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

এসময় তিনি নাহিদের পিতা আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুনসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান।

এমপি রবিউল বাশার নাহিদের মরদেহ দ্রুততম সময়ে দেশে আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, সহকারী সেক্রেটারি রোকনুজ্জামান, এমপি রবিউল বাশারের পিএস শরিফুল ইসলাম, জামায়াত নেতা বদিউজ্জামান খান, একলাছুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বক্কর, সমাজসেবক একেএম জহুরুল হক, মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ মে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন নাহিদুল ইসলাম। বর্তমানে তার মরদেহ লেবাননের নাবতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজের বর্ণনায় আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে

পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

খুমেক হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

শ্যামনগরে ঘের লুটে বাঁধা দেওয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুল শিক্ষক আটক

গ্রাম আদালত কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার

লেবাননে নিহত নাহিদের বাড়ি গেলেন এমপি রবিউল বাশার ‎

শ্যামনগরে অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১০

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা

১১

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

১২

‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে

১৩

দেবহাটায় ঝড়ে ব্যাপক ক্ষতি

১৪

শ্যামনগরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি, রাজনৈতিক উত্তেজনা

১৫

সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী নূর আহম্মদের বিরুদ্ধে সাবেক কাউন্সিলরের মামলা

১৬

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইজিবাইক সমিতির নির্বাচন

১৭

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১৮

কয়রায় ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৯

বনবিভাগের গুলিতে নিহত আমিনুরের ময়না তদন্ত সম্পন্ন, পুলিশ প্রহরায় দাফন

২০
error: Content is protected !!