কেশবপুর (যশোর) প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে যশোর আদালতে মামলা দায়ের করেছেন কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল। সোমবার মামলাটি দায়ের করা হয়। যার নং- সি আর ৩১৯/২৬, তারিখ -১৮-০৫-২৬।
মামলা সূত্রে জানা গেছে, বিপুল সিদ্দিক ২০২৪ সালে কেশবপুর পৌরসভার কাউন্সিলর থাকা অবস্থায় নূর আহম্মদ ওই পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকায় উভয়ের মধ্যে সু-সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে বিপুল সিদ্দিকের নিকট থেকে নূর আহম্মেদ পারিবারিক প্রয়োজনের কথা বলে ২০২৪ সালের ৭ জুলাই ২ লক্ষ টাকা ধার নেন। সরকার পতনের পর অন্তবর্তী সরকার পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে। অপসারিত হওয়ার পরে পাওনা টাকা চাইলে তিন মাস পরে ফেরৎ দেওয়ার কথা বলেও অদ্যাবধি ফেরৎ না দিয়ে তালবাহানা করতে থাকেন। উপায়ান্তর না পেয়ে বিপুল সিদ্দিক গত ০২ মে কেশবপুর পৌরসভার গেটের সামনে প্রকৌশলী নূর আহম্মদের নিকট পাওনা টাকা চাইতে গেলে টাকা দেবেন না বলে জানিয়ে দেন। পরবর্তীতে নূর আহম্মদ সাতক্ষীরা পৌরসভায় বদলী হন। নিরুপায় হয়ে বিপুল সিদ্দিক যশোর আতালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছে।
এবিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী নূর ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন