উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সিসিডিবি’র উদ্যোগে পিসি আরসিবি প্রকল্পের আওতায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভামিয়া গ্রামের সিসিআরসি, ইয়ুথ টিম, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় ভামিয়া গ্রামের আপদসমূহ, বিদ্যমান সম্পদ ও সমস্যা সমাধানের লক্ষ্যে করণীয় নিয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মোঃ জিল্লুর রহমান ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন।
প্রশিক্ষণ সঞ্চালনা করেন জগদীশ সরদার।
মন্তব্য করুন