বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুলাই ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর মৌজায় জমি দখল করতে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, লেখক ও গবেষককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, অশালীন ভাষায় গালাগাল এবং জোরপূর্বক জমি দখলের ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ভুক্তভোগী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করেছেন।

অভিযোগকারী শেখ সিদ্দিকুর রহমান জানান, তিনি ২০১০ সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে সদর উপজেলার হাবাসপুর মৌজার বিআরএস খতিয়ান নং-৪৭১, দাগ নং-১২৩৫-এর ১৬.৩৩ শতাংশ জমি ক্রয় করেন। পরে নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন। সেখানে তিনি বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়েছেন এবং সিসি পিলার দিয়ে সীমানাও নির্ধারণ করেছেন।

তার অভিযোগ, একই এলাকার মো. খলিলুর রহমান সম্প্রতি ওই দাগের পশ্চিম পাশের ৩.৩০ শতাংশ জমি কেনার পর মোবাইল ফোনে তাকে জানিয়ে দেন, তার জমির মধ্য থেকে ৪ শতাংশ ছেড়ে দিতে হবে। কারণ হিসেবে তিনি তার পূর্বে ক্রয়কৃত ৮ শতাংশ ও নতুন ৩.৩০ শতাংশ জমি একত্রে ভোগ করার ইচ্ছার কথা জানান এবং তাকে পূর্বদিকে সরে যেতে বলেন।

এ অবস্থায় গত ১৮ জুলাই উভয় পক্ষের উপস্থিতিতে একজন লাইসেন্সপ্রাপ্ত জরিপকারক দিয়ে জমি পরিমাপ করা হয়। শেখ সিদ্দিকুর রহমানের দাবি, পরিমাপে তার দলিলমতে সম্পূর্ণ ১৬.৩৩ শতাংশ জমি বিদ্যমান পাওয়া যায়। অন্যদিকে খলিলুর রহমান ৩.৩০ শতাংশের পরিবর্তে প্রায় ৬.৫৭ শতাংশ জমি ভোগ করছেন বলে জরিপে উঠে আসে।

তিনি আরও অভিযোগ করেন, ওইদিন বিকেলে গবাদিপশুর অবাধ প্রবেশ ঠেকাতে নিজের জমির এক কোণে অস্থায়ী বেড়া দেওয়ার পর তিনি গ্রামের বাড়িতে চলে যান। পরে জানতে পারেন, তার অনুপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি বেড়া উপড়ে ফেলেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি দাবি করেন, বেড়া ভাঙার সময় অভিযুক্ত ব্যক্তি উচ্চস্বরে প্রাণনাশের হুমকি দেন এবং পুনরায় বেড়া দিলে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, ২১ জুলাই বুধহাটা বাজারে জমি জরিপকারী শেখ হেদায়েতুল ইসলামকে হেনস্তা করা হয়। একই দিন মোবাইল ফোনে শেখ সিদ্দিকুর রহমানকে অশালীন ভাষায় গালাগাল করে বলা হয়, ‘কাল ২২ জুলাই জমি দখল নেব, তোমার কত ক্ষমতা আছে ঠেকাইও।’ এরপর থেকেই তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।

এদিকে বিষয়টি নিয়ে ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগকারীকে মামলা করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান অভিযুক্তকে জমি দখলের চেষ্টা না করার জন্য বোঝানোর আশ্বাস দিয়েছেন বলে অভিযোগকারী জানান।

সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে শেখ সিদ্দিকুর রহমান ইতোমধ্যে সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করেছেন। আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মো. খলিলুর রহমানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০