বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুলাই ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

ডেস্ক রিপোর্ট: দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি সরকার ও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। এক পোস্টে তিনি লেখেন, ‘সবকিছু মনে রাখা হবে’।

সোমবার যন্তর মন্তর থেকে ‘চলো সংসদ’ কর্মসূচির অংশ হিসেবে সংসদের দিকে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

ঘটনার পর মঙ্গলবার এক্সে প্রথমে অরিজিৎ সিং লেখেন, ‘এখন তো আপনারা শিক্ষার্থীদেরই মারছেন। আপনাদের কি লজ্জা লাগে না?’

এরপর আরেক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো নেতা-মন্ত্রী! কী চলছে? নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

সবশেষে তিনি লেখেন, ‘সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে এর আগেও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন অরিজিৎ সিং। ২০২৪ সালে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর বিচার দাবিতে একটি বাংলা গান প্রকাশ করেন তিনি। তখন তিনি বলেছিলেন, এটি শুধু প্রতিবাদের গান নয়, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান।

বর্তমান শিক্ষার্থী আন্দোলনটি দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে। আন্দোলনকারীরা শিক্ষা খাতে অনিয়ম, বিশেষ করে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ করছেন।

এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, জিনাত আমান, প্রকাশ রাজ ও শাবানা আজমিসহ ভারতের আরও কয়েকজন অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
সূত্র: দ্য টেলিগ্রাফ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০