
উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় বেসরকারি সংস্থা লিডার্সের সহায়তায় শ্যামনগর প্রকল্প অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত ৩ মাসের কাজের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং আগামী ৩ মাসের শ্যামনগর উপজেলার পরিবেশ সংরক্ষণে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় ঈশ্বরীপুর ইউনিয়নের পানি নিষ্কাশন, সরকারি খালগুলো প্রভাবশালীদের দখলমুক্ত করণ, টিউবওয়েল প্রাপ্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন, প্রকল্প কর্মকর্তা মোছা: শামীম, সি.এম নাছরিন আক্তার, সি.এম আব্দুর রহিম প্রমুখ।
মন্তব্য করুন