বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুলাই ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর ঋষিপাড়া কেন্দ্রে গার্লস এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের (জিইপি) আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পিক আপ বাংলাদেশ’ এর মাসিক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৩টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের অভিভাবক প্রতিনিধি সুষুমা দাস। সভা সঞ্চালনা করে ১০ম শ্রেণির শিক্ষার্থী ঋতু দাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা। বক্তব্য দেন ‘স্পিক আপ বাংলাদেশ’-এর জিইপি প্রকল্পের ফিল্ড ম্যানেজার ফ্রান্সিস দাস ও এরিয়া কো-অর্ডিনেটর প্রভাতী শীল।

সভায় বক্তারা বলেন, একটি মেয়ের শিক্ষা নিশ্চিত হওয়ার অর্থ একটি পুরো পরিবার ও সমাজকে আলোকিত করা। তাই মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নবান হওয়ার এবং তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

জানা যায়, ‘স্পিক আপ বাংলাদেশ’-এর জিইপি কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত ও মেধাবী মেয়েদের স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ, পড়ার টেবিল, বাইসাইকেল, পরীক্ষা ও টিউশন ফিসহ বিভিন্ন ধরনের শিক্ষাসাপোর্ট প্রদান করা হয়।

পাশাপাশি, ১৮ বছর বয়সের আগে কোনো শিক্ষার্থীর বিয়ের উদ্যোগ নেওয়া হলে তা রোধে তাৎক্ষণিক আইনগত সহায়তা দেওয়া হয়। এছাড়া উচ্চমাধ্যমিকের পর নার্সিং, ডিগ্রি, পলিটেকনিক ও অনার্সসহ বিভিন্ন উচ্চশিক্ষা এবং পেশাভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, ছোট কাশিপুর ঋষিপাড়া জিইপি কেন্দ্রটি ২০১৩ সাল থেকে নিয়মিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এই কেন্দ্রের মাধ্যমে ৯২ জন ছাত্রী শিক্ষা সহায়তা ও স্পন্সরশিপ সুবিধা পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০