
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী।
বক্তব্য দেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, শিক্ষার্থী তাবাসসুম, মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন