
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাহিত্য পরিষদ এই উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাহিত্যিক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি কিশোরী মোহন সরকার, কবি শুভ্র আহমেদ, কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, কণ্ঠশিল্পী শহিদুল ইসলাম, ছফুরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, প্রফেসর আবু নছর, আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, মনিরুজ্জামান মনির, নারায়ণ চন্দ্র সাধু প্রমুখ।
উৎসবে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সদস্য, শিল্পী ও সাহিত্য প্রেমীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান।
মন্তব্য করুন