বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুলাই ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

ডেস্ক রিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারাসহ দলটির বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন।

বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে ওই কর্মসূচি শুরু হয়। সেখান থেকে চারটি দাবি জানায় কংগ্রেস। সেগুলো হলো- শিক্ষার্থীদের লাঠিপেটা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া।

কর্মসূচি চলার সময় সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট দিয়ে নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগেরও দাবি জানান রাহুল। কয়েক ঘণ্টা ধরে অবস্থান চলার পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস এমপিদের আটক করতে শুরু করে। প্রথমে আটক করা হয় কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ কয়েকজনকে। এরপর আটক হন এমপি সুখজিন্দর সিং।

একাধিক এমপি আটক হলেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও কয়েকজন কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। পরে পুলিশ কংগ্রেসের এই দুই শীর্ষ নেতাকেও আটক করে নিয়ে যায়। তাদের কোথায় নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাহুলকে আটকের একটি ছবি প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস। প্রতিবেদনে লেখা হয়েছে, পুলিশ জোর করে রাহুলসহ অন্য এমপিদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর আটক করেছে।

আটকের আগে কংগ্রেস এমপি সুখজিন্দর সিং গণমাধ্যমকে বলেছিলেন, ‘এমপিদেরই যদি এ অবস্থা হয়, তাহলে ছাত্রদের সঙ্গে কী হচ্ছে ভেবে দেখুন।’ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় সাড়ে সাতটা) পুলিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে বাকিদেরও সরিয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০