ডেস্ক রিপোর্ট: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজাসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের বিভিন্ন দিক তুলে ধরে ভূমি সেবা সংক্রান্ত আধুনিক প্রযুক্তি, অনলাইন সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত ও দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন