বাংলাদেশ, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

স্পোর্টস ডেস্ক: ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে সুযোগ পাওয়ার পর আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। কাতার বিশ্বকাপের পরে এই প্রথম ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি।

আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের হয়ে খেলা নেইমারের ডান পায়ের কাফ মাসলে ২ মিলিমিটারের একটি ছোট চোট ধরা পড়েছে।

এই চোটের কারণে আসন্ন সাউথ আমেরিকান কাপে সান লরেঞ্জো এবং ব্রাজিলিয়ান সিরি এ-তে গ্রেমিওর বিপক্ষে সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবেন এই ব্রাজিলীয়ান ফরোয়ার্ড।
বিশ্বকাপ শুরুর আগে নেইমারের এমন চোট ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে সান্তোসের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের চোট গুরুতর নয়। আগামী সপ্তাহেই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং ব্রাজিলের ক্যাম্পে যোগ দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
নেইমার দীর্ঘ সময় পর আবার জাতীয় দলে ডাক পাওয়ার পর খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সান্তোস টিভিতে তিনি বলেছিলেন, “আমি কয়েক ঘণ্টা ধরে কেঁদেছিলাম। কারণ এই জায়গায় ফিরে আসা সহজ ছিল না। দলের নাম ঘোষণার পর মনে হলো যে সব কষ্ট সার্থক হয়েছে।”

বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্রাজিল ৩১ মে রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং এরপর মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই। আগামী বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। বাকি দুই দল হলো হাইতি এবং স্কটল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১০

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১১

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১২

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৪

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৫

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৬

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

১৭

কয়রায় বাইসাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ

১৮

তালায় গাঁজা সেবনকারীর কারাদণ্ড

১৯

যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

২০
error: Content is protected !!