বাংলাদেশ, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পাবলিক লাইব্রেরির হলরুমে বৃহস্পতিবার (২১ মে) ‘ইয়ুথ শেয়ার নেট’ প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা অংশ নেন।

সভায় জানানো হয়, ‘ইয়ুথ শেয়ার নেট’ প্রকল্পটি উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা সংকট, নিরাপদ পানির অভাব এবং তরুণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে।

প্রকল্পটি পরিচালনা করছে দলিত এবং সহযোগিতায় রয়েছে রেডঅরেঞ্জ বাংলাদেশ। অর্থায়ন করছে অ্যামপ্লিফাই চেঞ্জ। সাতক্ষীরার শ্যামনগরসহ খুলনা, যশোর, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্য, অভ্যর্থনা জ্ঞাপন ও উদ্বোধনী ঘোষণা দেন শ্যামনগর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

সভায় প্রকল্প পরিচিতি ও প্রথম বছরের সারসংক্ষেপ উপস্থাপন করেন ইয়ুথ-শেয়ারনেট প্রকল্পের ম্যানেজার শাকিরুন আক্তার। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, গবেষণালব্ধ তথ্য এবং চলতি বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পরে উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, নারীদের স্বাস্থ্যঝুঁকি, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নতুন নতুন সংকটের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে নারী ও কিশোরীরা স্বাস্থ্যগত এবং সামাজিকভাবে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়াও সভায় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, গবেষণালব্ধ তথ্য উপস্থাপন, কমিউনিকেশন স্ট্র্যাটেজি এবং সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অংশীজনদের মতামতের ভিত্তিতে আগামী দিনের যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপরও আলোচনা হয়।

পরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহযোগিতা নিয়ে আলোচনা এবং সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার শাকিরুন আক্তার। প্রশ্নোত্তর পর্বে রিসার্চ টিম অংশ নেয়। শেষে সমাপনী বক্তব্য দেন মিনা হাবিবুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!