বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মাহমুদুল হক।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় ডা. মাহমুদুল হক বলেন, মানুষ যখন নীতি-নৈতিকতা বিসর্জন দেয়, তখন তারা আর প্রকৃত মানুষ থাকে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যাচ্ছি। পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, পদ চেয়ে নেওয়া ইসলামের পরিপন্থী। জামায়াতে ইসলামীর কেউ নিজে প্রার্থী হয় না, সংগঠন দায়িত্ব দিলে নির্বাচন করতে হয়।

তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার মতো যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা আমার নেই। তবে উপজেলার মানুষের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি বিশ্বাস করি, নির্বাচন করলে পোস্টার দেওয়ার প্রয়োজন হবে না।

ডা. মাহমুদুল হক বলেন, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষ রয়েছে। কারও সঙ্গে খারাপ আচরণ বা গালাগালি করা উচিত নয়। দল দায়িত্ব দিলে এবং নির্বাচিত হতে পারলে বর্তমান সংসদ সদস্যের সহযোগিতায় তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু।

এসময় উপস্থিত ছিলেন জি এম খলিলুর রহমান লিথু, ফারুক হোসেন জোয়ার্দার, মো. ইলিয়াস হোসেন, তরিকুল ইসলাম, এস এম মোতাহিরুল হক শাহিন, মো. শফিকুল ইসলাম, সেকান্দার আবু জাফর বাবু, আরিফ বিল্লাহ, অর্জুন বিশ্বাস, আজমল হোসেন জুয়েল, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, মহিবুল্লাহ মুহিব, মিলন গোলদারসহ তালা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!