রিজাউল করিম: জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাশুনিতে এপেক্স কাঠামো নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের হল রুম আশাশুনি উপজেলা সংলাপ ফোরামের আয়োজনে ও সাস ও স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৭টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাধিকার প্রয়োগ করেন ১০টি ফোরামের ১০০ জন সদস্য।
এতে ঋতু পারভিন সভাপতি, জ্যোতি দাশ সাধারণ সম্পাদক, সাথী সাংগঠনিক সম্পাদক, জয়া সরকার অর্থ সম্পাদক, হেনা খাতুন মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং বিষয়ক সম্পাদক, রুপা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সম্পাদক এবং সোনালী রায় গবেষণা অ্যাডভোকেসি ও রিপোর্টিং বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন