বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০৮ জন, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ২৭৫ জন।

১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে চলতি বছরে ২৬ এপ্রিল, এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল। এদিন দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৫৬৪ জন হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!