বাংলাদেশ, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বুধবার (২০ মে) বিকাল থেকে রাত অবধি সেকেন্দারনগর চৌমুহনীস্থ রংধনু কমিউনিটি সেন্টারে মিলনমেলা, প্রীতিভোজ, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র, নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সঠিক সংবাদ মানুষের মাঝে তুলে ধরতে হবে। দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি লেখালেখি করতে হবে, তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।

তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ের নেতৃত্বদানকারী জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় সরকারের সকল প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নীতি-নৈতিকতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। আমরা সবাই যদি দেশের উন্নয়ন ও কল্যাণের কথা চিন্তা করি, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই চেতনা ধারণ করেই কাজ করতে হবে।

তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, লেখনীর মাধ্যমে দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি প্রেসক্লাবের ভবনসহ বিভিন্ন সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে রংধনু কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় অতিথিদের উত্তরীয়, ক্রেস্ট ও ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাতের মনোরম পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয় এবং পরে র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফুর ও পবিত্র গীতা পাঠ করেন সহকারী শিক্ষিকা কনিকা সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!