বাংলাদেশ, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া খাতুন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালিগঞ্জ থানার এসআই পলাশ, বিজিবি খানজিয়া ক্যাম্পের সুবেদার সাদেক প্রমুখ।

সভায় কালিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, কৃষ্ণনগরে শিশু ধর্ষণ ও হত্যা, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের কারণে যুব সমাজের বিপথগামিতা, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই সংক্রান্ত নির্দেশনা এবং জাল টাকা প্রতিরোধে সতর্কতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!