বাংলাদেশ, বুধবার, ২০ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নেইমারকে রেখেই বিশ্বকাপ দল ব্রাজিলের

ডেস্ক রিপোর্ট: সান্তোস স্ট্রাইকারকে রেখেই আজ রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন(সিবিএফ)।
অনেক দিন ধরেই গুঞ্জন ছিল ২০২৬ বিশ্বকাপে হয়তো দর্শক হয়ে থাকতে হতে পারে নেইমারকে।

কেননা ফিটনেসের সমস্যায় ভুগছেন ৩৪ বছর বয়সী তারকা। তাতে মৌসুমের বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয় তাকে।
কোচ কার্লো আনচেলত্তি তাই ব্রাজিলিয়ান তারকাকে শর্ত জুড়ে দিয়েছেন, বিশ্বকাপে সুযোগ পেতে হলে ফিটনেস পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে।

সুযোগ পাওয়ায় বলা যায় সেই পরীক্ষায় পাস করেছেন নেইমার।

সান্তোসের হয়ে এবারের মৌসুমে ১৫ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। সঙ্গে ৪ গোলে সহায়তাও করেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজির ফরোয়ার্ড।
নিশ্চয়ই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আরও দারুণ কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবেন তিনি। কার্লো আনচেলত্তি নেইমারের নাম ঘোষণা করতেই রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে করতালির ঝড় ওঠে।

দল ঘোষণার আগে সিবিএফ টিভিকে আনচেলত্তি বলেছেন, ‘যোগ্যতা, প্যাশন এবং অজ্ঞিতার সমন্বয়ে দলটি সাজানো হয়েছে। দলটি দারুণ হয়েছে। এটি কোনো নিখুঁত তালিকা না, তবে এমন একটি দল দেওয়া হয়েছে যেখানে ভুলের সংখ্যা সামান্য।

আমাদের মূল লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপকে জাঁকজমকপূর্ণ করে তোলা।’

এর আগে রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে দল ঘোষণায় দেশি-বিদেশি প্রায় ৭০০ সংবাদকর্মীকে আমন্ত্রণ জানায় সিবিএফ। বিশেষ অতিথিরা তো ছিলেনই। উপস্থিত বিশেষ দর্শকদের বিমোহিত করতে গান, নাচ ও অভিনয়ের ব্যবস্থা করা হয় সিবিএফের পক্ষ থেকে। মাঝে মাঝে দেখানো হয় ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাস। অন্যদিকে অনুষ্ঠান চলাকালীন সময় সামনের সারিতে বিশ্বকাপের ফাইল হাতে বসে থাকতে দেখা যায় আনচেলত্তিকে। পারফরমারদের পারফরম্যান্স দেখে কখনো হাসতেছেন আবার কখনো করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন তিনি।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ জুন প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, এদারসন ও ওয়েভারটন।
ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস অ্যালেক্স সান্দ্রো, দানিলো, ডগলাস সান্তোস ও ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো দস সান্তোস, ফাবিনহো ও লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, এন্ড্রিক, ইগর থিয়াগো ও রায়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজের বর্ণনায় আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে

পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

খুমেক হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

শ্যামনগরে ঘের লুটে বাঁধা দেওয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুল শিক্ষক আটক

গ্রাম আদালত কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার

লেবাননে নিহত নাহিদের বাড়ি গেলেন এমপি রবিউল বাশার ‎

শ্যামনগরে অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১০

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা

১১

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

১২

‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে

১৩

দেবহাটায় ঝড়ে ব্যাপক ক্ষতি

১৪

শ্যামনগরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি, রাজনৈতিক উত্তেজনা

১৫

সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী নূর আহম্মদের বিরুদ্ধে সাবেক কাউন্সিলরের মামলা

১৬

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইজিবাইক সমিতির নির্বাচন

১৭

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১৮

কয়রায় ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৯

বনবিভাগের গুলিতে নিহত আমিনুরের ময়না তদন্ত সম্পন্ন, পুলিশ প্রহরায় দাফন

২০
error: Content is protected !!