বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতীক পেয়ে যা বললেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটাররা যাকে পছন্দ করবেন, তারই এখানে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।
এবার বড় চ্যালেঞ্জ, ভোটকেন্দ্রে ভোটারদের আনা। এখানে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন। যাতে এ দীর্ঘ সময় তাদের হয়ে কাজ করতে পারে।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি আশা করব, সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।

পাশাপাশি তিনি আরও বলেন, মাগুরা থেকে আমি এতো কিছু পেয়েছি আর তো পাওয়ার কিছু নেই। এখন মাগুরার মানুষকে যদি আমি কিছু দিতে পারি, সেটাই আমার বেশি ভালো লাগবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সবাই যদি সুযোগ করে দেন, তাহলে আমি মাগুরার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে সাকিবসহ মাগুরার দুটি আসনের বৈধ ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এসময় মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলেন।

মাগুরা-১ আসনে প্রতীকপ্রাপ্ত পাঁচ প্রার্থী হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সঈফ পেয়েছেন লাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ডাব প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোতাসিম বিল্লা পেয়েছেন টেলিভিশন ও তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

মাগুরা-২ আসনে প্রতীক পাওয়া পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আলী পেয়েছেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ডাব, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আছাদুজ্জামান পেয়েছেন একতারা ও তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০