বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৬টি হনুমান উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ছয়টি হনুমান উদ্ধার করেছে বিজিবি। এছাড়াও সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক একাধিক অভিযান চালিয়ে প্রায় এগারো লাখ টাকার ভারতীয় মালামালসহ মাদক দ্রব্য জব্দ করেছে সীমান্ত রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থাটি।

বুধবার (৪ ডিসেম্বর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার ভোমরা, বৈকারী, সাতানী ও কলরোয়ার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া সীমান্ত এলাকা থেকে হনুমানসহ এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরা সদর উপজেলার সাতানী এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে বন্যপ্রাণী পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে গোপনে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সাতানী পাকা রাস্তার উপরে খাঁচায় বন্দী ০৬টি হনুমান ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। যা পরবর্তী পদক্ষেপের জন্য বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক একাধিক অভিযান চালিয়ে প্রায় এগারো লাখ টাকার ভারতীয় ওষুধ, মাদকদ্রব্য ও শাড়ি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০