বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা কৃষি অফিসের হলরুমে নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সংলাপের আয়োজন করে।

বারসিক এর উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় সংলাপে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান ও পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন ঘরামী।

সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে মুন্সিগঞ্জ ইউনিয়নের শংকরী রানী ও শান্তি রানী, পদ্মপুকুর ইউনিয়নের প্রভাতী রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উৎপলা রানী ও অঞ্জলী রানী ও বারসিকের আব্দুল আলীম আলোচনায় অংশ নেন।

সংলাপে বক্তারা জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!