বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ মে ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহাকাশ স্টেশনে পৌঁছেছেন আরবের প্রথম নারী নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন মহাকাশে যাওয়া আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি। সৌদি আরবের এই নারী নভোচারী যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস’র দ্বিতীয় ব্যক্তিগত মিশনে অংশ নেওয়া দুই সৌদি নাগরিকের মধ্যে একজন।

গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে মিশনটির যাত্রা শুরু হয়। সোমবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কক্ষপথে ১০ দিন অবস্থানকালীন ৩৪ বছর বয়সী এই বায়োমেডিকেল বিজ্ঞানী স্টেম সেল এবং স্তন ক্যান্সার গবেষণা করার পরিকল্পনা করেছেন।

আর নিজের এই কাজের মাধ্যমে রায়ানা বারনাভি মধ্যপ্রাচ্যের সকল নারীকে অনুপ্রাণিত করবেন বলে আশা করছেন।

আইএসএস-এ পৌঁছানোর আগে মহাকাশে ধারণ করা একটি ভিডিওতে সৌদি এই নারী নভোচারী বলেন: ‘বিশ্বের সকল মানুষের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি চাই তুমি বড় স্বপ্ন দেখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং মানবতায় বিশ্বাস করো।’

অ্যাক্সিওম মিশন ২-এ রায়ানা বারনাভির সঙ্গে আরেক নভোচারী আলী আল-কারনিও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরও দুই নভোচারী। তারা হলেন- কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনার।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এ চারজন প্রায় ১০ দিন থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০