বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ প্রতিরোধ এবং মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে হবে: ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: নারীর ক্ষমতায়ন ও শিশুর পুষ্টিমান নিশ্চিতের পাশাপাশি সুস্থ জাতি ও সুন্দর আগামী প্রজন্ম বিনির্মাণে বাল্যবিবাহ প্রতিরোধসহ প্রসূতি মা ও নবজাতক শিশু’র মৃত্যু ঝুঁকি কমিয়ে আনার তাগিদ দিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেবহাটা উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার উদ্বোধন শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু পুষ্টি ও নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববরেণ্য অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. রুহুল হক এমপি আরও বলেন, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। পুরুষের পাশাপাশি নারীদের মেধা ও দক্ষতার কমতি নেই। যেহেতু আমাদের জনশক্তির প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের যথাযথ ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা ঘোরানো সম্ভব। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে শিশুর পুষ্টি চাহিদা মেটানোর ব্যাপারে বাবা-মাকে সচেতন হতে হবে। একইসাথে বাল্যবিবাহ প্রতিরোধ ও গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে হবে। এতে করে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। নিরাপদ প্রসব নিশ্চিতে গর্ভকালীন প্রতি তিনমান পরপর অবশ্যই মায়েদের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শও দেন ডা. রুহুল হক।

এসময় তিনি উপজেলার উত্তর কুলিয়া চৌধুরীপাড়া, মাঝ পারুলিয়া সরদার বাড়ি, নওয়াপাড়ার সাংবেড়িয়া, দেবহাটা সদরের ঘলঘলিয়া রহিমপুর ও পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুরকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রামের রাইট টু গ্রো এবং ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্ট আয়োজিত এ সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু রোজারিও, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, রাইট টু গ্রো প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্ট ম্যানেজার প্রশান্ত রায় শর্মা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজ ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705