বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় সিটিজেন অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সোশ্যাল সেফটিনেটের আওতায় ইউনিয়ন পরিষদের মাতৃত্বকালীন ভাতার ১২টি মনিটরিং স্ট্যান্ডার্ড এর উপর সিটিজেন ভয়েজ অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান।

বক্তব্য দেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সুশীলনের সহকারী পরিচালক শেখ মনিরুজ্জামান মনির প্রমুখ।

সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, সুশীলনের সিডিও নীলকান্ত, মোমেনা খাতুন, জোসনা বালা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় সোস্যাল সেফটিনেটের আওতায় ইউনিয়ন পরিষদের মাতৃৃত্বকালীন ভাতার ১২টি মনিটরিং স্ট্যান্ডার্ড এর উপর সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ স্কোরকার্ড উপস্থাপন করেন।

স্কোরকার্ড অনুযায়ী প্রায় সমগ্র স্ট্যান্ডার্ডের ভালো ফলাফল পরিলক্ষিত হয় কিন্তু সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে মাতৃৃত্বকালীন ভাতার পরিমান বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি ও প্রচারণা বাড়ানোর ক্ষেত্রে একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম ও দাঁদপুর শিশু ফোরাম সভাপতি হালিমাতুস সাদিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০