বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়াল টাইগাররা

ক্রীড়া ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। গতকাল (রোববার) আফগানিস্তান ইমার্জিং দলের বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে সাইফ হাসানের দল। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। এছাড়া শেষ দিকে শেখ মেহেদী হাসানের ঝোড়ো ব্যাটে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

এদিন শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে দলীয় সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন জুবাইদ আকবরি। এছাড়া ইসহাক রাহির ৩১, বাহির শাহ’র ৩০ ও শরফউদ্দিন আশরাফের ২৪ রানে ভর করে মাঝারি লক্ষ্য দাঁড় করায় আফগানরা। টাইগারদের হয়ে রাকিবুল হাসান ও সৌম্য সরকার দুটি করে উইকেট শিকার করেন।

এছাড়া মুশফিক হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল একটি করে উইকেট নিয়েছেন। আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এরপর ব্যক্তিগত ১১ রানে মাহমুদুল হাসান জয়, ২৬ রানে সাইফ হাসান ও ১২ রানে শাহাদাত হোসেন দিপুও সাজঘরে ফেরেন।

এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। তবে উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ১৮ রানেই ফেরেন এই ব্যাটার। মিডল-অর্ডারে ব্যাট করতে নেমে রাকিবুলের হাসানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শেখ মেহেদী। তবে ব্যক্তিগত ২৬ রানে ফেরেন রাকিবুলও। এদিকে ফিফটি তুলে পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী। এতে করে ২ ওভার বাকি থাকতেই ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ১৩ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। এবারের আসর মাঠে গড়াবে শ্রীলঙ্কার মাটিতে। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, ওমান এবং স্বাগতিক শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে ১৩ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০