বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ মার্চ ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাষা রক্ষায় হচ্ছে আইন

ডেস্ক রিপোর্ট: দেশ ও বিদেশের বিপন্নপ্রায় ভাষা সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন, গবেষণা কার্যক্রম, বিভিন্ন ভাষায় অনুবাদ কার্যক্রম সম্পাদনে ট্রাস্ট করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইনটি ২০১০ সালে প্রমাণিত হয়েছিল। প্রধানমন্ত্রী আমাদের মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা শিক্ষা এবং যে ভাষাগুলো বিলীন হয়ে যাচ্ছে সেগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য গবেষণাধর্মী কাজকর্ম করার জন্য বলেছিলেন। সে জন্য একটি ট্রাস্ট করতে বলেছিলেন। সেই ট্রাস্টের মাধ্যমে এই কাজগুলো পরিচালিত হবে। সে জন্য ওই বিষয়টি আইনে সন্নিবেশিত করার জন্য এটা আনা হয়েছে।

তিনি বলেন, যে ট্রাস্টি হবে সে ট্রাস্টের মাধ্যমে বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা আন্দোলন বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করা, বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা গবেষণা ও ভাষা শিক্ষা বিস্তার উদ্দেশ্যে বৃত্তি বা ফেলোশিপ অনুদান, প্রশিক্ষণ দেওয়া। অনুরূপ কার্যবলী সম্পাদন করা।

তিনি আরও বলেন, দেশ ও বিদেশের বিপন্নপ্রায় লিখন বৃত্তি বিহীন ভাষাসমূহ সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন, গবেষণা কার্যক্রম, বিভিন্ন ভাষায় অনুবাদ কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদানের কাজগুলো করার জন্য ট্রাস্ট গঠিত হবে এবং এ ট্রাস্টের মাধ্যমে কাজটি হবে।

এছাড়াও মন্ত্রিসভায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন ২০২৪, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন ২০২৪ এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ট্রাস্ট তিনটির চিফ এক্সিকিউটিভের পদের নামটা পরিবর্তন করা হয়েছে। আগে সচিব লেখা ছিল, এখন নির্বাহী পরিচালক হিসেবে লেখা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!