
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় আব্দুর রউফ ওরফে অসীম (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত নিয়ামত গাজীর ছেলে। তিনি সাতক্ষীরার তুজুলপুর গ্রামের আনার আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলারোয়ার গোপীনাথপুর এলাকায় যশোর-সাতক্ষীরা সড়কে বাস মালিক সমিতির চেকাররা এক ইজিবাইককে লাঠি নিয়ে তাড়া দেয়। এসময় ইজিবাইক চালক দ্রুত পালাতে গিয়ে পার্শ্ববর্তী সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়ায় পৌঁছে একটি ভ্যানের সাথে মেরে দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ভ্যান চালক আব্দুর রউফকে কলারোয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন