বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আর কখনো স্বাধীনতাবিরোধী অপশক্তির কালো থাবা পড়বে না: পুলিশ সুপার

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: বাংলাদেশকে যারা বারবার পিছিয়ে নিতে চায় সেই স্বাধীনতা বিরোধী অপশক্তির কালো থাবা আর কখনো সাতক্ষীরাতে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম (বার)।

রোববার বিকালে দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে মাদক ও জঙ্গীবাদ বিরোধী উপজেলা চেয়ারম্যান কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাকালীন তিনি একথা বলেন।

এসময় পুলিশ সুপার আরও বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকুরীজীবী, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে সাতক্ষীরা জেলা পুলিশ নিরালসভাবে কাজ করে যাচ্ছে।

উগ্রবাদ, জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুরা যাতে আর জেলার আপামর মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœ ঘটাতে না পাতে সেজন্য ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

সখিপুর উদয়ন সংঘ আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেটের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, আহছানিয়া মিশনের ইকবাল মাসুদ, উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্যাহ আল আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীরহাট প্রগতি সংঘ ও ভাতশালা গণগ্রন্থাগার ফুটবল একাদশের মধ্যকার এই খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে ভাতশালা গণগ্রন্থাগার একাদশ জয়লাভ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০