বাংলাদেশ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের আইকনিক আব্রামস ট্যাংক পেল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দেওয়া আব্রামস ট্যাংকের প্রথম চালান হাতে পেয়েছে তার সেনাবাহিনী। ।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি জানান, প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পেয়েছি। আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছে গেছে। আমাদের সেনাদের সক্ষমতা বাড়াতে সেগুলোকে তৈরি করা হচ্ছে। আমরা আমাদের বন্ধুদের প্রতি কৃতজ্ঞ।

তবে ট্যাংকের সংখ্যা এবং এই ট্যাংক গুলো মোতায়েন করতে কত সময় লাগবে সে বিষয়টি পরিষ্কার করেননি জেলেনস্কি।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে খবরটি নিশ্চিত করেছেন। তারা বলেন বাইডেনের প্রতিশ্রুত ৩১টি আব্রামস ট্যাংক অংশ হিসেবে প্রথম চালান পাঠানো হয়েছে।

এর আগে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলছে এসব ট্যাংকের সঙ্গে ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল ইউক্রেনীয় বাহিনী যথাযথ প্রশিক্ষণের অভাবে আব্রামস ট্যাংক ব্যবহার করতে পারবে না ফলে এই ট্যাংক দিয়ে তাদের লাভ হবে না। পরে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রচেষ্টায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে ২০২১ সালের জানুয়ারি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৪৪.৫ বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তায় করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল নোট পেলেই ৭ বছরের কারাদণ্ড, আসছে নতুন আইন

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, শাস্তি পাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

হারিয়ে যাচ্ছে পরিবেশের অকৃত্রিম বন্ধু কাক || মোঃ সাইফুল্লাহ

স্ক্রলিং থেকে লাখ টাকার বিজনেস: মিমের ভেতরের গল্প || মোস্তফা মাহফুজ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সভা

সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় মতবিনিময়

১০

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

১১

ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

১২

কালিগঞ্জের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৩

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

১৪

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

১৫

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

১৬

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১৭

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!