বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খাদ্য ও পুষ্টি নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে কৃষক সমাবেশ

ডেস্ক রিপোর্ট: বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) ‘পানিই জীবন, পানিই খাদ্য, কাউকে বঞ্চিত করা হবে না’ প্রতিপাদ্যে সাতক্ষীরা শহরতলীর বাটকেখালিতে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) এই কৃষক সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অংশগ্রহণকারী কৃষাণ ও কৃষাণীরা দেশের সকলের জন্য খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে।

কৃষক মিন্টু সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আকাশ দাস, অরুনা রানী,
মানবাধিকার কর্মী গিয়াস উদ্দীন আহমেদ, কৃষাণি কল্পনা রানী, সইদা খাতুন, সুশীলা দাস, রুকাইয়া খাতুন, কবিতা রানী, আশুদেব দাস, উন্নয়নকর্মী ফারুক রহমান, ভূমিহীন নেতা আবদুস সামাদ, কৃষক আবদুর রহমান, অশোক দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান পেয়েছে। কিন্তু জ্বালানি সংকট বর্তমান বিশ্বে খাদ্য সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত সৃষ্টি করছে এবং খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

বক্তারা বলেন, বাংলাদেশে কৃষিজমি খুবই সীমিত। ভূগর্ভস্থ পানির রিজার্ভ দিনদিন কমছে। অপরদিকে কৃষিতে পানির চাহিদা দিনদিন বাড়ছে। এখন থেকেই পানি ব্যবহারে পরিবেশবান্ধব হতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে। কৃষিকাজে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০