বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকায় মহাসড়কে পরিবহনমন্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক: মহাসড়কে ডাকাতির শিকার হয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা। গাড়ির ফেটে যাওয়া টায়ার পরিবর্তনের সময় ডাকাতরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে এই ঘটনা ঘটায়।

এসময় বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ফোন এবং মন্ত্রীর দেহরক্ষীর অস্ত্র লুট করে ডাকাতরা। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেটে যাওয়া টায়ার পরিবর্তন করার জন্য হাইওয়েতে গাড়ি থামানোর পর কিভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে তা বর্ণনা করেছেন দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা।

দেশটির একটি সংসদীয় কমিটিকে চিকুঙ্গা বলেছেন, গত সোমবার ভোরে এই ঘটনার সময় মুখোশধারী একজন হামলাকারী তার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এসময় তারা কিছু ল্যাপটপ, একটি ফোন এবং তার দেহরক্ষীদের অস্ত্র লুট করে নেয় বলেও জানান তিনি।

বিবিসি বলছে, দক্ষিণ আফ্রিকা দীর্ঘকাল ধরে গাড়ি-ছিনতাই, অপহরণ ও ভাঙচুর-এবং-দখলসহ উচ্চমাত্রার অপরাধের সম্মুখীন হয়েছে। কিন্তু দেশটির সরকারের একজন মন্ত্রী সশস্ত্র দেহরক্ষী নিয়ে ভ্রমণ করার সময় গাড়িতে ছিনতাই-ডাকাতির শিকার হওয়ার মতো ঘটনা খুবই অস্বাভাবিক।

চিকুঙ্গা এমপিদের বলেছেন, ‘আমি অক্ষত আছি, কিন্তু পুরো অভিজ্ঞতাটি ছিল খুবই বেদনাদায়ক।’

তিনি বলেন, জোহানেসবার্গের দক্ষিণে একটি প্রধান সড়কে ভ্রমণ করার সময় গত সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে তার গাড়ির টায়ার ফেটে যায় এবং সেটি পরিবর্তন করতে তার দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন।

তখনই ডাকাতরা কাছে এসে দেহরক্ষীদের জোর করে মাটিতে ফেলে দেয় এবং তারপর গাড়ির দরজা খুলে দেয়। মন্ত্রী বলছেন, এরপর তারা ‘আমার মাথায় একটি বন্দুক ঠেকিয়ে আমাকে বেরিয়ে আসার নির্দেশ দেয়’।

তিনি আরও বলেন, ডাকাতরা তার কাছে টাকা দাবি করে, কিন্তু নিজের কাছে কোনও নগদ অর্থ না থাকার কথা জানালে তারা গাড়ির মধ্যে দিয়ে তল্লাশি চালায় এবং হাতে যা পেয়েছিল, সবই নিয়ে যায়।

এরপর বন্দুক দিয়ে হুমকি দিয়ে ডাকাতরা ওই মন্ত্রীর আংটি নেওয়ার চেষ্টা করে। কিন্তু পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা তাদের বলেন: ‘আমার মৃত স্বামীর এই একমাত্র জিনিসই আমার কাছে আছে, এটা আমার কাছে অনেক মূল্যবান।’

একপর্যায়ে মন্ত্রী প্রার্থনা করা শুরু করলেও তাকে চুপ থাকতে বলা হয়। চিকুঙ্গা সংসদ সদস্যদের বলেন, ‘আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা বেঁচে আছি। তবে এটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল… সৃষ্টিকর্তা আমাদের প্রতি করুণা করেছিলেন।’

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ভোরে মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। একইসঙ্গে নজিরবিহীন এই ঘটনার পর অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০