বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমার দিনে এফডিসিতে উৎসবের আমেজ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। নির্বাচন ঘিরে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া।

মঙ্গলবার (২ এপ্রিল) মনোনয়নপত্র জমা দিয়েছেন মিশা সওদাগর-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণের প্যানেলের সদস্যরা। মনোনয়নপত্র জমা ঘিরে এফডিসিতে বইছে উৎসবের আমেজ।

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বিএফডিসিতে এলে তাকে ঘিরে ডিপজল-মিশা জয়ধ্বনিতে মুখরিত হতে থাকে চারদিক। মিছিল দিয়ে তাদের বরণ করেন শিল্পীরা।

এ সময় ডিপজল বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে। ’

সভাপতি প্রার্থী মিশা বলেন, ‘মনোনয়ন জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবে। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত। ’

মিশা-ডিপজলের প্যানেলের বিপরীতে মাহমুদ কলি ও নিপুণ আক্তার নির্বাচনে লড়বেন। তারাও আজ মনোননয় জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন অমিত হাসান, রিয়াজ, বাপ্পি চৌধুরীসহ একঝাঁক শিল্পী।

নিপুণ বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবেন। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত। ’

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০