বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিক সম্মেলন

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শনিবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার ম্যানগ্রোভ হলরুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত।

এতে বলা হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন বহুমাত্রিক কাজ করছে। কিন্তু‘ নারী ও কন্যার প্রতি সহিংসতা তো কমছেই না বরং বাড়ছে। বাড়ছে ধর্ষণ, শিশু ধর্ষণের ঘটনা।

বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বেগের সাথে লক্ষ্য করছে, বর্তমানে অনলাইন যোগাযোগ মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা উদ্ধেগজনকভাবে বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে নারীর উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত, যার ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতাও বাড়ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে অপরিহার্য সমন্বিত বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান, পরিবার সমাজ এবং ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। আইন-নীতিমালা-কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংবেদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ সহিংসতার শিকার নারী ও কন্যাদের জন্য সবধরণের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখবে।

এসময় মহিলা পরিষদ ও সাতক্ষীরা নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

১০

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

১১

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

১২

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

১৪

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

১৫

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

১৬

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১৮

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১৯

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

২০
error: Content is protected !!