বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ মে ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ বন্ধ মেট্রোরেল, কারণ বলছে না কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার পর থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে কী কারণে বন্ধ হয়েছে সেই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ কিছু জানায়নি।

এ ঘটনায় মেট্রোর বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মেট্রোরেলের একটি সূত্র বলছে, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর সিগনালিং সিস্টেম ফেইল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।

ডিএমটিসিএলের পরিচালক(অপারেশন) নাসির উদ্দীন বাংলানিউজকে বলেন, আমরা সমস্যা সমাধানে কাজ করছি।

জানা যায়, এই মুহূর্তে লাইনে ১০টি ট্রেন আটকে আছে। মূলত মেট্রোরেলের সিগনালিং সিস্টেম ফেল করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটেছে। সিগন্যালের সিস্টেম ছাড়া ট্রেনগুলো আনা যাবে, তবে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। সিগনালিং সিস্টেমের সঙ্গে টেলিকম সিস্টেমেরও ঝামেলা দেখা দিয়েছে। ইঞ্জিনিয়ার এই মুহূর্তে লাইনে আছে। সমাধান হওয়া মাত্রই চালু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মেট্রোরেল চলাচল বন্ধ নিয়ে পোস্ট করেছেন। শিমুল সালাউদ্দিন নামে একজন ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে কারওয়ান বাজার স্টেশনে মেট্রোরেলের একজন কর্মীকে হ্যান্ডমাইকে বলতে শোনা যায়, ট্রেন চলাচল বন্ধ আছে এবং এজন্য যারা টিকিট কেটেছেন তাদের টিকিট রিফান্ড করা হবে।

এদিকে মেট্রোতে মিরপুর ১০ নাম্বারে এক যাত্রী জানান, উত্তরা থেকে মতিঝিল যাওয়ার পথে মিরপুর ১০ নম্বরে বন্ধ হয়ে গেছে। ৩০ মিনিট ধরে বন্ধ আছে।

তবে কী কারণে ঘটেছে জানতে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করলেও তার কোন সাড়া দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০