বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিক উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আওতায় এই ক্লিনিক উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্লিনিকটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আশরাফুন্নেছা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল কুদ্দুস, মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শীতল চৌধুরী, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সার্জারী বিভাগের প্রধান ডা. শরিফুল ইসলাম, গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডা. শংকর প্রসাদ বিশ্বাস, গাইনী বিশেষজ্ঞ ডা. রহিমা খাতুন, ডা. ফারহানা হোসেন, ডা. মো. আহসানুল ইসলাম কল্লোল প্রমুখ।

পরে ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আশরাফুন্নেছা সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিশ্বকাপের আগে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে ব্রাজিল, চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত, চীনকে জানালো পাকিস্তানের সেনাপ্রধান

২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি, আজ বজ্রসহ ঝড়ের আভাস

যে কোনো মূল্যে পাংসের খালে নাব্যতা ফেরানোর দাবি

১০

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

১১

কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১২

কালশী বস্তিতে আগুন

১৩

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে পথচারীদের পানি পান কর্মসূচি

১৪

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন

১৫

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

১৬

মার্কিন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়নি: তৌহিদ হোসেন

১৭

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

বাংলাদেশ সফরে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড, কারণ জানালেন অজি কোচ

১৯

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

২০
error: Content is protected !!