বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুলাই ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ডে ভয়াবহ বন্দুক হামলা

আন্তজার্তিক ডেস্ক: নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে এই হামলার ঘটনা ঘটে। ফিফা নারী বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই ঘটনাটি ঘটল।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, হামলাটিকে জঙ্গি কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী ফিফা বিশ্বকাপ এগিয়ে যাবে।

তিনি যোগ করেছেন, জনসাধারণ নিশ্চিত থাকতে পারে যে, পুলিশ হামলাকারীকে হত্যা করেছে এবং অকল্যান্ডের কুইন স্ট্রিটে এই ঘটনার পর আর কোনো ঝুঁকি নেই।

প্রধানমন্ত্রী বলেন, হামলার কোনো রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য চিহ্নিত করা যায়নি।

তিনি বলেন, বন্দুকধারীর কাছে একটি পাম্প-অ্যাকশন শটগান ছিল।

সাহসী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে হিপকিন্স বলেন, এই ধরনের পরিস্থিতিতে যারা দ্রুত ঘটনাস্থলে যায় এবং অন্যদের বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে, তাদের কাজ বীরত্বের থেকে কম কিছু নয়।

এদিকে অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদ রয়েছেন। তাদের খোঁজ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৩

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৪

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৫

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৬

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৭

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৮

একই জায়গায় আটকে থাকতে চাই না

৯

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১০

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১১

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৪

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৫

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৬

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৭

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৮

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৯

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

২০