বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ভাসতে থাকা বরগুনার ২৩ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ

সুলতান শাহজান: ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকার পর ২৩ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা।

উদ্ধার হওয়া জেলেদের রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে বরগুনায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসাইন চৌধুরী।

তিনি জানান, বনবিভাগের সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের সদস্যরা মাইটার খাল এলাকায় নিয়মিত টহলকালে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সাগরে ভাসতে থাকা ২টি ট্রলার দেখতে পায়। ট্রলারের লোকজন তাদের হাতে থাকা গামছা ও বাংলাদেশের পতাকা নেড়ে সাহায্য প্রার্থনা করলে টহল দলের সদস্যরা ভাসমান দুটি ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করে।

পরে স্থানীয়ভাবে তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশনে নিয়ে আসা হয় এবং বিকল ট্রলার দুটি মেরামতসহ রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে নিরাপদে বরগুনায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

উদ্ধার হওয়া বিকল ট্রলারের জেলে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গোডাউনপাড়া স্টেডিয়াম এলাকার মোঃ জামাল হোসেন (৬৩) জানান, উদ্ধার হওয়া সকল জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা এম.ভি মা ও এম.ডি লিমা নামক দুইটি ফিশিং ট্রলার নিয়ে গহীন সাগরে মাছ ধরার সময় গত বুধবার (১৩ সেপ্টেম্বর) তাদের ট্রলার দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়। কোনো ভাবেই ইঞ্জিন মেরামত করতে না পারায় এবং সাহায্যের জন্য আশে পাশে কোনো ট্রলার না পাওয়ায় তারা সাগরের পানিতে ভাসতে থাকে। পরে সাগরের বৈরী আবহাওয়ায় তারা প্রাণহানির হুমকিতে পড়ে। ট্রলার দুটি ভাসতে ভাসতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের কাছে এলে বনবিভাগের টহল দল তাদেরকে উদ্ধার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!