বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আশ্রয়ণ প্রকল্পে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝুটিতলা-শাল্যে রোডে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে অর্ধশত আম, আমড়া, কাঠাল, কুল ও পেয়ারা গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা শেখ সিদ্দিকুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন লস্কর, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, হুমায়ুন কবির রায়হান, নাজমিন নাহার প্রমুখ।

প্রসঙ্গত, ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গত ২৭ জুন থেকে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!