বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে পরিবহন ধর্মঘট পেরুলো ৩য় দিন, জনভোগান্তি চরমে

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট ৩য়দিন অতিবাহিত হয়েছে। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বেকায়দায় পড়তে হয়েছে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের।

জানা গেছে, বেনাপোল চেকপোস্ট সংলগ্ন এলাকায় বন্দর বাস টার্মিনাল অবস্থিত। এতদিন বন্দর এলাকায় তীব্র যানজট লেগে থাকতো। এ কারণে বিঘ্নিত হতো আমদানি-রফতানিসহ ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীদের সেবা। এ অঞ্চলে যাতায়াতকারী সাধারণ যাত্রীদেরও ভোগান্তির শেষ ছিল না।

এই পরিস্থিতিতে গণমানুষের ভোগান্তির কথা বিবেচনা করে বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে সরকার। যানজট নিরসনে কাগজপুকুর নামক স্থানে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ করে বেনাপোল পৌর কর্তৃপক্ষ। যা ২০২৩ সালের ৪ মার্চ উদ্বোধন করা হয়। যদিও বাস টার্মিনাল নির্মাণের ২ বছর ও উদ্বোধনের ১ বছর পেরিয়ে গেলেও নানা কারণে চালু করা যায়নি বাস টার্মিনালটি। এর ফলে জনসাধারণের ভোগান্তি বেড়ে যায় আরও।

এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে গত ৭ নভেম্বর যশোর জেলা প্রশাসকের নির্দেশনায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসানের নেতৃত্বে পৌর বাস টার্মিনালের কার্যক্রম চালু করা হয়। আর এই সিদ্ধান্তে বেঁকে বসেন কোলকাতার সাথে পেট্রাপোল থেকে সংযুক্ত ৭/৮টি পরিবহন কর্তৃপক্ষ। তার নির্দেশনা অমান্য করে বাস চালাতে থাকে।

এদিকে সম্প্রতি বন্দর বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বেনাপোল বন্দরে কার্গো ভেইকেল টার্মিনাল উদ্বোধন শেষে বাস টার্মিনাল চালু করার নির্দেশ এবং একই সাথে ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি চলাচলকারী বাস ছাড়া সব ধরনের বাস চেকপোস্ট থেকে উঠিয়ে টার্মিনাল থেকে চলাচলের নির্দেশ দেন। যা মানতে নারাজ পরিবহন মালিকরা।

পরিবহনের কর্তৃপক্ষের দাবি, ৪ কিলোমিটার দূরে যাত্রীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ। এছাড়াও যাত্রীদের থাকা খাবার সুব্যবস্থা না থাকাসহ নানা অভিযোগে চেকপোস্ট থেকে বাস ছাড়ার দাবিতে কোন পরিবহন বেনাপোল আসেনি।

পরিবহন কর্তৃপক্ষের লোকজনের দাবি, ঢাকা থেকে ছেড়ে আসা সকল পরিবহন অনেক রাতে বেনাপোল পৌঁছায়। টার্মিনালে নিরাপত্তাসহ নানা অসুবিধা থাকায় তারা চেকপোস্টে যাত্রী নামিয়ে খালি বাস নিয়ে টার্মিনালে ফিরে যেত। শনিবার পূর্ব ঘোষণা ছাড়াই চেকপোস্টে অবস্থিত টার্মিনালে তালা ঝুলিয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
একারণে তারা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ বেনাপোল থেকে ১২ কিলোমিটার দূরে নাভারন মোড়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

এ ব্যাপারে বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, আমরা তো চেকপোস্টের বাস টার্মিনাল বন্ধ করিনি। বন্দর কর্তৃপক্ষ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী টার্মিনালের গেট বন্ধ রেখেছে। টার্মিনালের গেট বন্ধ থাকার কারণে শুক্রবার গভীর রাতে গাড়িগুলোর যাত্রী পৌর বাস টার্মিনালে নামিয়ে দিয়েছিল। রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস চেকপোস্টে গেলে প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা সৃষ্টি করা হচ্ছে না।

তিনি আরো বলেন, একটা সমস্যা হলে তার সমাধানও আছে। বাস মালিকের প্রতিনিধিরা তো আমার সাথে আলোচনা করতে পারতো? তারা এলাকায় একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করেছেন। আলোচনা না করেই বাস বন্ধ রাখছে এটা সঠিক কাজ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!