বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

Oplus_131072

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশে বেড়াতে এসে দেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্টে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী।

তার পাসপোর্ট নং T-3361611। তিনি কোলকাতার সুরাইয়া সেন পল্লীর ৭৮/১ কালিয়ানগরের রমনী মিস্ত্রীর ছেলে।

জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার সময় বেনাপোল পৌঁছে গাড়ি থেকে নামলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রিকে নিয়ে তারা বরিশালে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। আজ বাড়ি ফিরছিলেন। গাড়ি থেকে নামার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে আসার পর মৃত্যু হয়েছে শুনেছি। তার স্ত্রী আমার দপ্তরে এসেছিলেন। হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র নিয়ে আসলে ভারতীয় ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে লাশটি দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!