বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন। এসময় জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পার্ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, তাজকিন আহমেদ চিশতি, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনার পক্ষে কাজ করে আসছে।

সমাবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা নতুন উদ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। #

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১০

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১১

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১২

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৩

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৪

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৫

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৬

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৭

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

১৮

কালিগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

১৯

সুন্দরবনে চার বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

২০
error: Content is protected !!