
সাতক্ষীরায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে এনগেজনাও প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
স্বদেশ অফিসে সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ও স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নাগরিকতা প্রোগ্রামের বিগত মাসের অর্জন, সিএসও নেটওয়ার্ক সদস্যদের ভূমিকা ও এলাকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সাতক্ষীরায় সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনসহ দেশে বিভিন্ন সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে সম্মিলিত উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএসও নেটওয়ার্কের সদস্য ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওসিসির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সিডব্লিউসিএস এর অরিফুর রহমান, ওয়াইজিজি গ্রুপের আহবায়ক শাহানাজ পারভীন, মহিলা পরিষদের সম্পাদিকা জ্যোৎ¯œা দত্ত, আশা লোক কেন্দ্র এর সভাপতি রুপা মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন