বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ৬০ লাখ ৮০ হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংকের বাঁশতলা এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল ইসলাম সবুজ। এতে দিশেহারা হয়ে পড়েছেন এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটির পরিচালক শেখ শামিম আজাদ। কোনো উপায় না পেয়ে তিনি ক্যাশিয়ার শরিফুল ইসলাম সবুজসহ তিনজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

শরিফুল ইসলাম সবুজ উপজেলার মুকুন্দমধুসূদনপুরের আব্দুস সালামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের বাঁশতলা বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ক্যাশিয়ার শরিফুল ইসলাম সুকৌশলে ব্যাংকের সেটেলমেন্ট একাউন্ট থেকে ২০ লক্ষ ৮০ হাজার টাকা ও কিছু গ্রাহককে ভুল বুঝিয়ে তাদের একাউন্ট থেকে ধার/ঋণ হিসাবে আরও ৪০ লক্ষ টাকাসহ মোট ৬০ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছে।

এ ঘটনায শামীম আজাদ কালিগঞ্জ থানায় শরিফুল ইসলাম সবুজ, তার বাবা আব্দুস সালাম মোড়ল ও চাচা আবুল কালাম মোড়লের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার হাবিবুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, ইসলামী ব্যাংকের বাঁশতলা এজেন্ট শাখার ক্যাশিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!