
ডেস্ক রিপাের্ট: আগামী নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিন মাসের পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাগরে ৪-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ ও ১টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন বজ্রঝড় হতে পারে। তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
অন্যদিকে এ সময়ে দেশে ৩-৫টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মন্তব্য করুন