বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির এক নেতার বাড়ির বারান্দা থেকে পেট্রোল বোমাসাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুব্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুব্দিপুর এলাকার বাসিন্দা ও ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেনের বাড়ির বারান্দায় রাতের কোনো এক সময় কে বা কারা পেট্রোল ভর্তি একটি বোতল এবং সাদা টেপ দিয়ে পেঁচানো একটি ছোট কৌটা রেখে যায়। এতে ওই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিষয়টি তারা কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান হাওলাদার জানান, আতশবাজি সাদৃশ্য বস্তু ও হাফ লিটারের পটে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ জব্দ তালিকা করে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৩

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

৪

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

৫

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

৬

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

৭

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৮

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

৯

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১১

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১২

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

১৩

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১৪

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

১৫

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

১৬

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

১৭

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১৮

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১৯

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

২০