বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

ডেস্ক রিপোর্ট: বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি উঠে এসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনের কথায়। তবে এবারের ক্ষতি পূরণ করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোর ম্যাচ ফি বাড়িয়ে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে কোয়াব।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় দুই প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নানা কারণে নিয়মিতভাবে আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে টুর্নামেন্টগুলোর ধারাবাহিকতা ও পারিশ্রমিক পরিশোধ নিয়ে ক্রিকেটারদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
এবারও বিপিএল আয়োজন না হওয়ায় ক্রিকেটারদের একটি বড় অংশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ পরিস্থিতিতে ভবিষ্যতে শুধু বিপিএল বা প্রিমিয়ার লিগের ওপর নির্ভরশীল না থেকে ক্রিকেটারদের জন্য বোর্ডের পক্ষ থেকে বিকল্প আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছে কোয়াব।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কোয়াব সভাপতি মিঠুন বলেন, ‘কোভিডের পর থেকে প্রিমিয়ার লিগ, বিপিএল এই খেলাগুলো খুব অধারাবাহিক হয়ে গেছে।

প্রতি বছর এই পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় আমাদের। আমাদের একটা দাবি ছিল ক্রিকেট বোর্ডের কাছে, যেন বিপিএল বা প্রিমিয়ার লিগের ওপর ডিপেন্ড করে আমাদের সংসার না চালাতে হয়।’
ক্রিকেটারদের বর্তমান ক্ষতি তাৎক্ষণিকভাবে পুষিয়ে দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন কোয়াব সভাপতি।

তিনি বলেন, ‘প্লেয়াররা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো মেকআপ হবে না। এটা আমি নিশ্চিত, সবাই স্বীকার করবে যে এই ক্ষতি পূরণ করা অসম্ভব।’

তবে ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি একটি ব্যবস্থা করার ওপর জোর দিয়েছেন মিঠুন। ঘরোয়া টুর্নামেন্টগুলোর ম্যাচ ফি বাড়িয়ে এমন একটি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে কোয়াব, যাতে ক্রিকেটাররা বছরের একটি বড় সময় আর্থিকভাবে স্বচ্ছল থাকতে পারেন।

মিঠুন বলেন, ‘যে টুর্নামেন্টগুলো হচ্ছে এটার ম্যাচ ফি বাড়িয়ে একটা অ্যামাউন্ট দেওয়া, যেটার মাধ্যমে একটা প্লেয়ার পুরো বছর স্বচ্ছলভাবে চলতে পারে, এই বিষয়গুলো আমাদের প্রস্তাবনায় আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!