
তালা প্রতিনিধি: তালার খবর-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও ‘তালার খবর’-এর সম্পাদক সেলিম হায়দার, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান ও আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কে এম শাহিনুর রহমান, রফিকুল ইসলাম নয়ন, কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তালার খবর প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।
আগামী দিনেও তালার মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের খবর তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
মন্তব্য করুন