বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতি অভিযোগে বিআরটিসির ৩৭ কর্মকর্তা-কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগ ও কাজে ফাঁকি দেওয়ায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ১৫ কর্মকর্তা ও ২২ কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিআরটিসির ১৫ কর্মকর্তাসহ ৩৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কেউ বসে থেকে করপোরেশন থেকে বেতন নেবে, সেই সুযোগ আর নেই।

কর্মীদের পারফরমেন্স ভালো হলে আবারও অ্যাকাউন্ট চালু হবে জানিয়ে তিনি বলেন, কর্মীর কাজের পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিআরটিসি এখন টাকা দেয়। যাদের পারফরমেন্স জিরো, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের সময় দেওয়া হয়েছে। কাজের মান ভালো না হলে অ্যাকাউন্ট ফ্রিজই থাকবে।

বিআরটিসি চেয়ারম্যান আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী শহর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বিআরটিসির ৫৫০টি বাস। দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি এই বাসগুলো সার্ভিস দেবে।

বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠছে জানিয়ে তিনি বলেন, এক সময়ের খুঁড়িয়ে চলা বিআরটিসি এখন উন্নয়নের রোল মডেল। বিআরটিসি এক সময়ে অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও, বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান। লাভের পাশাপাশি সেবা বাড়ানোর চেষ্টায় আমরা কাজ করছি।

এ সময় তিনি দাবি করেন বিআরটিসির যাত্রী আগের তুলনায় দ্বিগুণ হয়েছে, আয়ও সেই হারে বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!