বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইজতেমা: দ্বিতীয় পর্বের প্রথম দিন ৫ মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ইজতেমায় অংশ নেওয়া পাঁচ মুসল্লির মৃত্যু হয় বলে জানা গেছে।

তারা হলেন- শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬৫) ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। অপর দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ইজতেমার দ্বিতীয় পর্বের নিজামুদ্দিন অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম দিনে ইজতেমা ময়দানে বার্ধক্য জনিত কারণে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তবে পরপর দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) যোহরের পরে পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পরে বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।

তিনি আরও জানান, মূলধারা তাবলীগ জামাতের নিজামুদ্দিনের অনুসারী দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এখনও অনেকেই ইজমেতায় অংশ নিচ্ছেন।

এর আগে গত মঙ্গলবার বিশ্ব ইজতেমার ময়দান বুঝে নেয় নিজামুদ্দিন অনুসারীরা। এরপর দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেন মুসল্লি।

আগামী ১১ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা।

এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেয় শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০